২০ অক্টোবর ২০২৬যোগাযোগ
স্মার্ট সংবাদে আগামীর সাথে
শিরোনাম

বরিশালে ২৬ অক্টোবর পালিত হবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬

বরিশালে ২৬ অক্টোবর পালিত হবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬

বিশ্ব সাদা চুরি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা শ্রদ্ধা
বিশ্ব সাদা চুরি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা শ্রদ্ধা

বরিশালে ২৬ অক্টোবর পালিত হবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আগামী ২৬ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বরিশাল মহানগর কলেজ সড়কের কাশিপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সাদাছড়ির ব্যবহার এবং তাঁদের অধিকার ও আত্মনির্ভরশীলতা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া অনুষ্ঠানে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদাছড়ি বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আয়োজক সংস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমেদের। এ ছাড়া পুলিশ সুপার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার সভাপতি মো. আইউব আলী হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং তাঁদের সামাজিক অংশগ্রহণ ও আত্মনির্ভরশীল জীবনযাপনের পথ আরও সুগম হবে।